সারিয়াকান্দিতে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৬:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:০৯

সড়ক দুর্ঘটনা বগুড়ার সারিয়াকান্দিতে পিকআপ ভ্যানের চাপায় সাব্বির হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার দীঘলকান্দি গ্রামের তিনমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাহবুবুর রহমান (৪৫) নামে পিকআপের চালককে আটক করেছে পুলিশ। দুপুরে নিহত শিশুর মামা শাহআলম থানায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শিশুটি দীঘলকান্দি গ্রামের মুকুল প্রামানিকের ছেলে। আটক মাহবুবুর রহমান উপজেলার ছোটকুতুবপুর গ্রামের বাহাদুর আলী সরকারের ছেলে।

সারিয়াকান্দি থানার এসআই মোস্তাফিজ ও স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চালক মাহবুবুর রহমান উপজেলা সদর থেকে পিকআপে করে পাঠ্য বই নিয়ে দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। দীঘলকান্দি গ্রামের শিশু সাব্বির তাদের বাড়ির সামনে একটি গাছের শিকড়ের ওপর বসে খেলা করছিল। পিকআপটি সেখানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাব্বিরকে চাপা দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, পিকআপের চালককে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। পিকআপটিও জব্দ করা হয়েছে। দুপুরে নিহত শিশুর মামা থানায় পিকআপ চালকের বিরুদ্ধে মামলা করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী