বগুড়ায় নিরাপদ সড়কের জন্য জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ

বগুড়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ০৫:০৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৫:১১
image

বগুড়ায় নিরাপদ সড়কের জন্য জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’ এই শ্লোগানকে সামনে রেখে জনসাধারণকে সচেতন করার জন্য ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বগুড়া জেলা শাখা শহরে লিফলেট বিতরণ করেছে। বুধবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় এই প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন এবং দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, সকল শ্রেণি-পেশার মানুষ সচেতন হলে সড়কে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের বগুড়া জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমান, সহসভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, সহসভাপতি গৌতম কুমার দাস এবং মাছুম আহম্মেদ, রুবেল হোসেন, আব্দুল আলিম, ইমরান হোসেন, আল আমিন, বাদল মন্ডল, জাহিদুল ইসলাম সহ আরও অনেকে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার জেলা শাখা বগুড়ায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় বুধবার শহরের জলেশ্বরীতলা, গোহাইল রোড, সাতমাথা, থানা রোড, নবাববাড়ী, কাঁঠালতলা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী