প্রস্তুত সিআরটি

রাজশাহী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১৯:৪৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ২০:১২

ক্রাইসিস রেসপন্স টিম জঙ্গি দমনে মাঠে নামতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এখন পুরোপুরি প্রস্তুত। জর্ডানে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষে রাজশাহীতে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণও শেষ করেছে দলটি। আমেরিকার বিখ্যাত বাহিনী সোয়াত টিমের মতো আরএমপি বিশেষ এই দলটি জঙ্গিবাদ দমন ছাড়াও মাদকবিরোধী অভিযানে ভূমিকা রাখবে।

দ্বিতীয় দফার প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দলটি আরএমপি পুলিশ লাইন্সে মহড়ায় অংশ নেয়। মহড়া শেষে দলের সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার। এ সময় আরএমপির উপ-কমিশনার আমির জাফর, মুহাম্মদ সাইফুলসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সনদ বিতরণ শেষে আরএমপি কমিশনার সিআরটি গঠন ও এর কার্যাবলি তুলে ধরে প্রেসব্রিফিং করেন। তিনি বলেন, সময়ের প্রয়োজনে বিশেষ এই বাহিনী গঠন করা হলো। এরা শুধু বিশেষ প্রয়োজনে অপারেশনে অংশ নেবে। মূলত জঙ্গি দমন, জিম্মি উদ্ধার ও মাদকবিরোধী বড় অভিযানে এই দল কাজ করবে। শুধু রাজশাহী মহানগর নয়, পুলিশ সদর দফতরের নির্দেশনা মোতাবেক দেশের যেকোনও স্থানে অভিযান চালাতে প্রস্তুত আরএমপির এই বিশেষ দল।

বর্তমানে সিআরটির সদস্য সংখ্যা ২৩ জন। এদের নেতৃত্বে আছেন আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার আবদুর রশিদ। এছাড়া দলে আছেন দুজন সিনিয়র সহকারী কমিশনার, দুজন পরিদর্শক, পাঁচজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক, দুজন নায়েক এবং ১০ জন চৌকস কনস্টেবল। দলের সদস্যরা গত ৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত একমাস জর্ডানে ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টার থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এটিএ তাদের তত্ত্বাবধান করেছে। প্রয়োজনে সিআরটির সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার।

ক্রাইসিস রেসপন্স টিম সদস্যদের মাঝে সনদ বিতরণ সিআরটি প্রধান আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার আবদুর রশিদ বলেন, জর্ডানে কঠিন পরিস্থিতিতে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। জরুরি মুহূর্তে যা যা দক্ষতা থাকা প্রয়োজন, তার সবই আমরা শিখেছি। এখন আমরা মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত। আমরা মামলা সংক্রান্ত কোনও কাজ করব না। শুধু বিশেষ বিশেষ অভিযানেই অংশ নেবো।

উল্লেখ্য, জঙ্গিবাদ দমন ও বড় ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভাগীয় পর্যায়ে ডিএমপি, সিএমপি ও এসএমপি'তে সিআরটি গঠন করা হয়েছে। রাজশাহী অঞ্চলের জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদক চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশেষ টিম সোয়াটের আদলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করা হয়েছে।

 

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম