পাবনায় ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ১৬:১৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৬:১৯

কারাদণ্ড পাবনায় এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) পাবনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— মো. ফরিদ ও মো. হাফিজুল। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলো। বিচার শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, পাবনার সাঁথিয়া উপজেলার ওই শিক্ষার্থী ২০১৬ সালের ১৩ মার্চ রাতে পাশের বাড়িতে কীর্তন শুনতে যাওয়ার সময় প্রতিমধ্যে তাকে আটকে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ওই শিক্ষার্থী বাদী হয়ে মো. ফরিদ ও মো. হাফিজুলকে আসামি করে সাঁথিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের ছয় দিন পর ১৯ মার্চ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন তদন্ত শেষে ওই দুজনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আজ বরিবার ফরিদ ও হাফিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে নগদ অর্থদণ্ড দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন— নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু জানান, ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম