গ্যাস সংযোগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল করেছে ভালোবাসী গাইবান্ধা নামের একটি সংগঠন। রবিবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, গাইবান্ধার পলাশবাড়ির ওপর দিয়ে রংপুরে গ্যাস লাইন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই রংপুরের পাশাপাশি গাইবান্ধা জেলাতেও গ্যাস সংযোগ দেওয়া হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন বক্তারা।
ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন— ভালবাসী গাইবান্ধা’র সভাপতি গোলাম আশিক যাদু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান। সংগঠনটির নেতাদের পাশাপাশি সুধি মহল ও ব্যবসায়ীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি ও একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি দেওয়া হয়।








