বগুড়ার সোনাতলায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন মিরাজের বন্ধু তৌফিক হোসেন। বুধবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার হরিখালীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সোনাতলা উপজেলার পদ্মপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে মিরাজ হোসেন স্থানীয় সরকারি নাজির আকতার কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে একই গ্রামের বন্ধু তৌফিককে নিয় সোনাতলা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন তিনি। তারা হরিখালীহাটের উত্তর পাশে সড়কের মোড়ে পৌঁছলে মিরাজ নিয়ন্ত্রণ হারান। এতে রাস্তায় ছিটকে পড়ে মিরাজ ও তৌফিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। আহত তৌফিককে সেখানে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান হোসেন সড়ক দুর্ঘটনায় মিরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








