নওগাঁর মহাদেবপুর থেকে ২৭ গ্রাম হেরোইনসহ আহসান হাবিব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ( ১ নভেম্বর ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আহসান হাবিব উপজেলার কাঞ্চন গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
ওসি কেএম শামসুদ্দিন বলেন,বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আহসান হাবিবকে গ্রেফতারকরা হয়। এসময় তার কাছ থেকে ২৭ গ্রাম হিরোইন এবং ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।







