‘জেলহত্যা ১৫ আগস্টেরই পুনরাবৃত্তি’

বগুড়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৪:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৫:১০

জেল হত্যা শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ শনিবার জেল হত্যা দিবস পালন করেছে।  এ উপলক্ষে সকালে শহরে টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

বক্তারা বলেন, ‘৩ নভেম্বর জেলহত্যা আসলে ১৫ আগস্টেরই পুনরাবৃত্তি। স্বাধীনতা বিরোধীরা সবসময়ই বঙ্গবন্ধু এবং স্বাধীনতাকামীদের হত্যার ষড়যন্ত্র করেছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। যারা মহান মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছিল, তারাই আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা করেছে। সেনাশাসক জিয়া, খালেদা, নিজামীরা সবসময়ই অসাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করেছে। আর আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের চিরাচরিত চরিত্র অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ এবং লালন করেছে। তারা জাতীয় চারনেতাকে শুধু হত্যা করেনি বরং তারা একটি আদর্শকে চিরতরে হত্যার চেষ্টা করেছে। যা কখনই সফল হয়নি।’

জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, আব্দুল মতিন, রেজাউল করিম মন্টু, আমানুল্লাহ্, রাগেবুল আহসান রিপুসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম