শিবগঞ্জে মন্দির সংস্কার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ০৬:০০আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৪৯

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে একটি পুরনো মন্দির সংস্কার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনন্ত পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন– লছমনপুর গ্রামের শ্রী সঞ্জয় সিং, মিনতি রানী, পূর্ণিমা, অমল ও হেপজুর রহমান। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হেপজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সদস্য আহত শ্রী সঞ্জয় সিং জানান, ‘প্রায় ৩০ বছর ধরে আধা-পাকা একটি ঘর তৈরি করে স্থানীয় হিন্দু সমাজ ওই মন্দিরে শ্যামা পূজা করে আসছিল। কিন্তু মন্দিরের ঘরটি নষ্ট হওয়ায় রবিবার সন্ধ্যায় নতুন করে তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এতে বাধা দেন হেপজুর রহমানসহ তার লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।’

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এ দিন রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। পরে মন্দির নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।’ এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী