জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীর সমাবেশ শুক্রবার

রাজশাহী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ২১:৩৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২১:৫৫

গণভবনে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ শেষে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রেস ব্রিফিং আগামী শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহী নগরীর মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার (৭ নভেম্বর) বিকালে রাজশাহী মহানগর পুলিশ সমাবেশের অনুমতি দিয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন,  ‘আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, সে বিষয়টি লক্ষ্য রেখে তাদেরকে অন্য সমাবেশের মতো গাইড লাইন দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও দেওয়া হবে।’ 

ইফতেখায়ের আলম আরও জানান, সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল নগরীর মাদ্রাসা ময়দান। বিকল্প হিসেবে তারা সাহেববাজার, গণকপাড়া ও মনিচত্বর এলাকার নাম লিখেছিল। সে অনুযায়ী মাদ্রাসা ময়দানে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির দফতর সম্পাদক ও মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, ‘বুধবার বিকাল ৪টায় আমরা অনুমতি পেয়েছি। এরপর থেকে প্রস্তুতি ব্যাপকভাবে শুরু করে দিয়েছি। শুরু হয়ে গেছে পোস্টার ছাপানোর কাজ। অনেক এলাকায় পোস্টার সাঁটানোও শুরু হয়ে গেছে। এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণ শুরু হয়েছে। সেইসঙ্গে মাইকিং চলছে।’

এক প্রশ্নের জবাবে নাজমুল হক ডিকেন বলেন, ‘আমাদের মহানগর পুলিশ থেকে কোনও শর্ত দেয়নি। তবে সুশৃঙ্খলভাবে সমাবেশ করতে বলেছে। যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়। ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় এবং বিভাগের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সমাবেশ সফল হবে বলেই মনে করছি।’

রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ‘বুধবার বিকালে অনুমতি পাওয়ার খবর পেয়ে নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে জেলার একটি প্রস্তুতি সভা করেছি। বৃহস্পতিবার জেলার প্রতিটি উপজেলায় প্রস্তুতি সভা করে সমাবেশে ব্যাপক সমাগমের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩০ হাজার মানুষ সমাবেশে যোগ দেবেন। এছাড়া অ্যাডভোকেট কামরুল মনিরকে আহ্বায়ক ও তোফাজ্জল হোসেন তপুকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা ঐক্য ফ্রন্ট কমিটি গঠন করা হয়েছে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির আলোচনা সভা জানা গেছে, ঐক্যফ্রন্টের অন্য দলগুলোর সাংগঠনিক কাঠামো দুর্বল হওয়ায় রাজশাহীতে ঐক্যফ্রন্টের মূল দায়িত্বে আছে বিএনপি। গত ২২ অক্টোবর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ঐক্যফ্রন্টের পক্ষে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। পরে এ নিয়ে বিএনপি নেতারা একাধিকবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার দুপুরে মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন আরএমপি কমিশনারের সঙ্গে আবারও সাক্ষাৎ করেন। এরপর বিকালে পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা করেছে রাজশাহী মহানগর বিএনপি।

 

/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম