রাজশাহীতে সমাবেশের ভেন্যু পরিদর্শন ঐক্যফ্রন্টের নেতাদের

রাজশাহী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ২২:৩৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২২:৫০

সমাবেশের ভেন্যু পরিদর্শন করেন ঐক্যফ্রন্টের নেতারা রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টা থেকে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সমাবেশস্থল সাজানোর কাজ চলছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকালে সমাবেশস্থল পরিদর্শন করেন ঐক্যফ্রন্টের নেতারা।

বিকালে মাঠ পরিদর্শন করেন— বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী ও বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান মিনু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ ও জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানিসহ স্থানীয় নেতারা।

এসময় মিজানুর রহমান মিনু বলেন, ‘সরকার যতই বাধা দিক জনগণের ঢল কোনোভাবেই থামাতে পারবে না। বাংলাদেশের ৮০ ভাগ মানুষ বর্তমান সরকারের বিপক্ষে। গণতন্ত্র ধ্বংসকারী, স্বৈরচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য পায়ে হেঁটে হলেও জনগণ সমাবেশস্থল মাদ্রাসা মাঠে আসবে। ইতোমধ্যে জনগণ ও নেতাকর্মীরা যেন রাজশাহীতে পৌঁছাতে না পারে তার জন্য বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বাস বন্ধ করে জনগণকে রোধ করা যাবে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র পুনরুদ্ধার ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট এই সমাবেশের আয়োজন করেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক