সিরাজগঞ্জ-রাজশাহী রুটে আজও বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ১৭:১৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৭:৫৩

বাস চলাচল বন্ধ সিরাজগঞ্জ-রাজশাহী ও সিরাজগঞ্জ-নাটোর রুটে বাস চলাচল শুক্রবারও বন্ধ রয়েছে। নাটোর জেলার পরিবহন নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সিরাজগঞ্জ জেলার বাস মালিক-শ্রমিকরা এই দু’রুটে বুধবার (৭ নভেম্বর) থেকে বাস চলাচল বন্ধ রাখে।

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, ‘রাজশাহীতে শ্রমিক নির্যাতন ও নাটোর-রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গত বুধবার রাতে নাটোর বাস মালিক সমিতির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। যে কারণে সিরাজগঞ্জ-রাজশাহী ও সিরাজগঞ্জ-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।’

আনছার আলী বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটিরও সাধারণ সম্পাদক।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম