‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা সব রাজনৈতিক দলের দায়িত্ব’

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ২৩:২৫আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২৩:৩৮

উন্নয়ন কাজের পরিদর্শন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘নির্বাচনি ঢোল বেজে উঠেছে। জনগণও নির্বাচনমুখী। সরকার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের শুধু একার নয়। দেশের সব রাজনৈতিক দলেরও দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা। জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনোভাবেই নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে।’

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টসহ সব জোট ও রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এর কোনও ব্যত্যয় হবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সব দল নির্বাচন কমিশনের দেওয়া সুযোগসুবিধা ভোগ করতে পারবে। নির্বাচনকালীন সরকার শুধু দৈনন্দিন রুটিন কাজ করবে।’

 এসময় কাজিপুর পৌর মেয়র নিজাম উদ্দিন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান