ঢাকার নিখোঁজ গার্মেন্টস কর্মী বগুড়ায় উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৭:০২আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৭:০৩

বগুড়া বগুড়ারর ধুনট উপজেলা থেকে ঢাকায় নিখোঁজ ফাতেমাতুজ্জোহরা ফাতেমা (২০) নামে এক গার্মেন্টস কর্মীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরা করা হয়েছে।

তবে এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, ওই মেয়ে তার সহকর্মীর সঙ্গে স্বেচ্ছায় এসেছিল; এটা অপহরণের ঘটনা নয়।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঠাকুরগাঁও জেলা সদরের ফকিরপাড়া গ্রামের নূর ইসলামের মেয়ে গার্মেন্টস কর্মী ফাতেমা ঢাকার কাফরুল থানা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি ওই এলাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। গত ১২ নভেম্বর তিনি কাজে গেলেও বাসায় ফিরে আসেননি। এ ব্যাপারে পরিবার থেকে কাফরুল থানায় ডিজি করা হয়। বগুড়ার ধুনট থানা পুলিশ গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাতে উপজেলার শৈলমারী গ্রাম থেকে ফাতেমাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রেমিক পালিয়ে যায়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ ওই ছেলের নাম বলতে পারেনি।

ধুনটের এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, ঢাকার একই গার্মেন্টসের সহকর্মীর সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই ছেলের বাড়ি বগুড়ার শেরপুরে গজারিয়া এবং নানার বাড়ি ধুনটের শৈলমারী গ্রামে। মেয়ে পক্ষ বিয়েতে রাজি না হওয়ায় তারা বিপাকে পড়েন। ফাতেমা আত্মহত্যার হুমকি দেওয়ায় ওই ছেলে তাকে নিয়ে ধুনটে নানা আবদুর রশিদের বাড়িতে আসেন। এরপর তারা বিয়ে করেন। মঙ্গলবার রাতে পুলিশ এলে তারা শেরপুরের বাড়ির দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে পুলিশ ফাতেমাকে উদ্ধার করলেও তার প্রেমিক পালিয়ে যায়। বুধবার মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম