ধুনটে গাঁজা সেবনকালে যুবলীগ নেতাসহ ১০ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ১৮:৪৫আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:৫৯

গ্রেফতার বগুড়ার ধুনট থানা ভবনের সামনে মহিলা কলেজ মাঠের পাশে একটি ঘরে গাঁজা সেবনকালে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধুনট থানা পুলিশ সোমবার রাতে তাদের গ্রেফতারের পর মামলা করেছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো ধুনট পশ্চিম ভরনশাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে যুবলীগ নেতা চপল মাহমুদ, এই গ্রামের তবিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম, আবুল হোসেনের ছেলে মাসুদ রানা, লুৎফর রহমানের ছেলে আপেল মাহমুদ, মনছের আলীর ছেলে নাদিম মাহমুদ, চরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আল আমিন, এলাঙ্গী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মারুফ হোসেন তারেক, শেরপুরের গোপারপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে আবু হাসান, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে সজিব বাবু ও সোনামুখী গ্রামের ফজর আলীর ছেলে শাকিল আহমেদ।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, সোমবার রাতে ১০/১২ জন থানা ভবনের সামনে মহিলা কলেজ মাঠের কোনায় আয়নাল হোসেনের ঘরে গাঁজা সেবন করছিল। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে পৌর যুবলীগ নেতা চপল মাহমুদসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। থানার এসআই শফিউল তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান