চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ১৬:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৬:৪৮

উদ্ধার অস্ত্র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রাঘববাটি মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ’ বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবি’র শিংনগর বিওপি’র একটি দল রাঘববাটি মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অজ্ঞাত এক ব্যক্তি ভারত থেকে সন্দেহজনকভাবে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের মধ্যে ভারতে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।’

সাজ্জাদ সরোয়ার আরও বলেন, ‘সীমান্তে সব ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের