বগুড়া-২ আসনে নৌকার প্রার্থী চেয়ে মানববন্ধন

নাজমুল হুদা নাসিম, বগুড়া
২৪ নভেম্বর ২০১৮, ১৯:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৯:৩৯

নৌকার প্রার্থী চেয়ে মানববন্ধন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়ার দাবিতে নৌকা মার্কা সমর্থক গোষ্ঠী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুরে মোকামতলা বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বগুড়া জেলা পরিষদের সদস্য আবদুল করিম, নৌকা মার্কা সমর্থক গোষ্ঠীর সভাপতি আব্দুল লতিফ, সদস্যসচিব সিরাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সবুজ, আবদুল হালিম সেলিম, দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাঁতন চাকী, রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান কাজী, স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজা চৌধুরী, ছাত্রলীগ আহ্বায়ক মারুফ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে গত অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ছাড় দেওয়া হয়েছে। এ আসনে আওয়ামী লীগের দলীয় এমপি না থাকায় উন্নয়ন কর্মকাণ্ড পিছিয়ে পড়ছে। ফলে জনগণ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি মহাজোটের শরিকদের ছাড় না দিয়ে নৌকা মার্কায় একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। বক্তারা বিষয়টি বিবেচনা করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন।  এ আসনে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির, সাবেক সভাপতি শাহজাদা চৌধুরী, জেলা কৃষক লীগ নেতা অ্যাডভোকেট আবদুল মোত্তালেব, জেলা পরিষদ সদস্য আবদুল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট আয়েশা আকতার পপি প্রমুখ মনোনয়ন সংগ্রহ করেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম