বগুড়া ৬ ও ৭ আসনে খালেদা জিয়ার নামে চিঠি

বগুড়া প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৯:০০

বগুড়া  

বগুড়ার সাতটি আসনের মধ্যে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মনোনয়ন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। সোমবার বিকাল সোয়া ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রীর মনোনয়নের চিঠি জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর হাতে তুলে দেন।

দলের সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে অপর ৫ আসনের প্রার্থীদের চিঠি ইস্যু করা হবে। এদিকে জেলার অপর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা টেনশনে রয়েছেন। সবাই চিঠির অপেক্ষা করছেন।’

বিএনপির নির্ভরযোগ্য সূত্র দাবি করেছেন, বগুড়া-১ আসনের সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের মনোনয়ন প্রায় নিশ্চিত। 

সূত্রটি আরও দাবি করেছে, বগুড়া ৬ ও ৭ আসন চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হলেও কোনও কারণে তিনি নির্বাচন করতে ব্যর্থ হলে দুটি আসনে একাধিক ডামি প্রার্থী রাখা হচ্ছে। সদর আসনে তার (খালেদা) উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান ও জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম এবং বগুড়া-৭ আসনে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল ও গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হতে পারে।

অন্যদিকে গত রবিবার আওয়ামী লীগ থেকে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আবদুল মান্নান ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে হাবিবর রহমানকে তৃতীয়বারের মত প্রার্থী করা হয়েছে। এ দু’জনের দলীয় মনোনয়ন নিশ্চিত হলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিকদের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। সবাই কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

জাপার কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম বাবু জানান, মহাজোট থেকে বগুড়া-৬ (সদর) আসনে নুরুল ইসলাম ওমর এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শরিফুল ইসলাম জিন্নাহকে আবারও মনোনয়ন দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, অন্য আসনগুলোর ব্যাপারে তাদের কিছু জানা নেই।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী জেলা সভাপতি এমপি রেজাউল করিম তানসেন বিশ্বাস করেন, মহাজোট নেত্রী শেখ হাসিনা ও তার নেতা হাসানুল হক ইনু তাকে মূল্যায়ন করবেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শনিবার রাতে খবর আসে বগুড়া সদর আসনে জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ মমতাজ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এতে তার সমর্থক নেতাকর্মীদের আনন্দিত। তারা মধ্য রাত থেকেই ফেসবুকসহ বিভিন্নভাবে খবরটি প্রচার করছেন।

রবিবার দুপুরে জানা যায়, আসনটি জোটের শরিক জাতীয় পার্টিকে আবারোও ছেড়ে দেওয়া হয়েছে। এতে সমর্থক নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম