বগুড়ায় প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী

বগুড়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১২:৪৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১২:৫৭

বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার ৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। বগুড়া-৬ (সদর) ও ৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করা হলেও একাধিক প্রার্থী রাখা হয়েছে। সাতটি আসনে ১৬ জনকে মনোনয়ন চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বগুড়া ৬ ও ৭ আসনের মনোনয়ন চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রীর মনোনয়নের চিঠি জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর হাতে তুলে দেন। কোনও কারণে খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে দু’টি আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। এরা হলেন: বগুড়া-৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া-৭ আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন চিঠি দেওয়া হয়েছে, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ও জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শোকরানাকে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও সিনিয়র যুগ্ম সম্পাদক এমআর ইসলাম স্বাধীন। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সাবেক সাংসদ মানবতাবিরোধী অপরাধ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মোমেন তালুকদার খোকা ও তার স্ত্রী মাসুদা মোমেন। এ আসনে খোকার ভাই আদমদীঘি উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদারের মনোনয়ন পাওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে দেওয়া হয়নি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক সংসদ সদস্য সম্প্রতি সংস্কারপন্থী অপবাদ থেকে মুক্তি পাওয়া ডা. জিয়াউল হক মোল্লা, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় সহ-সভাপতি, জেলা বিএনপির নির্বাহী সদস্য মোশাররফ হোসেন। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও শেরপুর উপজেলা বিএনপির সভাপতি জানে আলম খোকা। এ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শিল্পপতি এসএম শফিউজ্জামান খোকনও মনোনয়ন সংগ্রহ করেছেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম