রাবিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসে শিক্ষার্থীদের তালা

রাবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৪:০১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৪:০৫

রাবিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসে শিক্ষার্থীদের তালা ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূত না করার দাবিতে বিভাগের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (নভেম্বর) দুপুর ১২টায় ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অফিসে তালা দিয়ে বিভাগের সামনে অবস্থান নেন।
এর আগে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে জড়ো হয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান নেন তারা। পরে দুপুরে তারা বিভাগের সামনে গিয়ে অবস্থান নেন এবং অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুই বিভাগ এক না করা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত না আসা পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা।
তারা জানান, প্রতিষ্ঠিত কোনও বিভাগকে বিলুপ্ত করার নজির বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ের নেই। এ ছাড়া যদি দুই বিভাগ এক হয় তাহলে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। দুই বিভাগের সিলেবাসেও ভিন্নতা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়কে এসব বিষয় বিবেচনা করে দুই বিভাগ যেন এক না হয় সেই সিদ্ধান্ত নিতে হবে।
জানতে চাইলে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অনুষদের সদস্যদের নিয়ে সভায় বসবো। সেখানে কোনও একটি সিদ্ধান্ত নিয়ে একাডেমিক কাউন্সিলে সুপারিশ করবো। চূড়ান্ত সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল নেবেন।’
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর থেকে বিভাগ দুটিকে একীভূত করে ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং নাম দেওয়ার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের শিক্ষকরা তাদের আশ্বস্ত করলে তারা কর্মসূচি স্থগিত করেন। কিন্তু ২০ নভেম্বর ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা দুই বিভাগ এক না করার দাবিতে পাল্টা আন্দোলন শুরু করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম