রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির একাধিক প্রার্থী। আবার জামায়াতের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাজশাহীর-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির আমিনুল ইসলাম, আভা হক, শাহাদত হোসেন, আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান, বাসদের আলফাজ হোসেন, স্বতন্ত্র সালাহ উদ্দিন বিশ্বাস, অধ্যাপক মুজিবুর রহমান (জামায়াতের ভারপ্রাপ্ত আমির), সাইদুর রহমান, শহিদুল করিম শিবলী ও সুজা উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের কোনও প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। তবে সদরে এই আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, সাহিদ হাসান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, এনপিপি পার্টির সাইফুল ইসলাম স্বপন, সিপিবির এনামুল হক, ইসলামী আন্দোলনের ফয়সাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা মনোনয়নপত্র জমাদিয়েছেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিলন ও মতিউর রহমান মন্টু। আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন। জাতীয় পার্টির শাহাবুদ্দিন বাচ্চু, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএলএল) সাজ্জাদ আলী, যুক্তফ্রন্ট (এলডিপি) মনিরুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মেরাজ উদ্দিন মোল্লা, অধ্যাপক মাজিদুর রহমান (জামায়াত নেতা), ও আতিকুর রহমান।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে ইঞ্জিনিয়ার এনামুল হক আওয়ামী লীগের, আবু হেনা ও আব্দুল গফুর বিএনপির, তাজুল ইসলাম ইসলামী আন্দোলনের ও সরদার মোহাম্মদ সিরাজুল ইসলাম যুক্তফ্রন্টের সমর্থন পেয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন ।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী নাদিম মোস্তফা, মাহমুদা হাবীবা, অধ্যাপক নজরুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিক। আওয়ামী লীগের প্রার্থী ডা. মনসুর রহমান ও ওবায়দুর রহমান। জাতীয় পার্টির প্রার্থী আবুল হোসেন ও জাকের পার্টির শফিকুল ইসলাম। বিএনএফের প্রার্থী মখলেসুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমিন। তাজুল ইসলাম ফারুক (আওয়ামী লীগের সাবেক এমপি) স্বতন্ত্র।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবু সাঈদ চাঁদ, বজলুর রহমান, নুরুজ্জামান খান। আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহরিয়ার আলম। জাতীয় পার্টির ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ ও বাংলাদেশ মুসলীম লীগের আব্দুর রাজ্জাকও জমা দিয়েছেন যার যার মনোনয়নপত্র।








