চাঁপাইনবাবগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ০০:০৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০০:০৫

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আওয়ামী লীগসহ অন্যান্য দলের মোট পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ২৫ জন। বাতিল হওয়াদের মধ্যে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে কোনও প্রার্থীরই প্রার্থীতা বাতিল হয়নি।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নবাব মোহাম্মদ শামসুল হোদা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, মু. খুরশিদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী মোহা. ইয়াহিয়া ও মো. তৈয়ব আলী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান,‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র না থাকায় বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও মু. খুরশিদ আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

অপর তিন প্রার্থীর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন,‘স্বতন্ত্র হিসেবে এক শতাংশ সমর্থন সূচক ভোটারের যে তালিকা তারা জমা দিয়েছিলেন তা সঠিক না থাকার কারণে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।’

তবে গোলাম মোস্তফা বিশ্বাস মনোনয়নপত্র বাতিলের ব্যাপারে আপিল করবেন বলে জানিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম