বাদশাকে নিয়ে মাঠে ১৪ দলের নেতারা

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:০২

সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাজশাহী-২ (সদর) আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। রবিবার তারা একসঙ্গে নগরীতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে শুভেচ্ছা বিনিময় শুরুর আগে বাদশা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘নৌকার বিজয় নিশ্চিত করতে ১৪ দল ঐক্যবদ্ধ। রাজশাহী সদর এখন নৌকার ঘাঁটি। এ আসনে সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা-পৃষ্ঠপোষকদের মানুষ প্রত্যাখান করবে। উন্নয়নের প্রতীক নৌকা বিজয়ী হবে।’

বাদশা বলেন, ‘রাজশাহীতে ১০ বছর আগে সন্ত্রাসের প্রবণতা ছিল। কারা সন্ত্রাস আর জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিলেন তা সাধারণ মানুষ জানেন। আমরা ১০ বছরে সন্ত্রাসের প্রবণতা কমিয়ে রাজশাহীতে শান্তি ফিরিয়ে এনেছি। এখন সন্ত্রাস নেই। তারপরেও যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছিলেন। তাদের নিরাপত্তা বাহিনী প্রতিহত করবে।’

১৪ দলের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করে রাজশাহী ১৪ দলের সমন্বয়ক, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অন্য নেতারা নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট ও আরডিএ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কুশল বিনিময় করেন সাধারণ মানুষের সঙ্গেও।

রাজশাহী সদর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচিত টানা দু’বারের এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপি-জামায়াতের রক্তের নেশা এখনও কাটেনি। সুযোগ পেলেই তারা মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাই তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কোনোভাবেই তাদের ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করবো।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম