বগুড়া-৫ আসনে খোকাকে বিএনপির প্রার্থী করার দাবি

বগুড়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫

বগুড়া বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির দুই প্রার্থীই মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ আবার কেউ জানে আলম খোকাকে চাচ্ছেন। খোকাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তার সমর্থকরা। অন্যথায় গণপদত্যাগের হুমকি দেওয়া হয়।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি বিএইচএম কামরুজ্জামান রাফু লিখিত বক্তব্যে পাঠ করেন। তিনি বলেন, ‘জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর উপজেলা সভাপতি জানে আলম খোকা ১/১১-এর পর থেকে গত ১২ বছর ধরে হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনকে টিকিয়ে রেখেছেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছেন। আর গোলাম মোহাম্মদ সিরাজ নিরাপদে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। দলের নেতাকর্মীদের দুর্দিনে তিনি কখনও পাশে দাঁড়াননি। ভোটের সময় মনোনয়ন নিতে এসেছেন। এখন হঠাৎ করে নতুন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল বিএনপি তা মেনে নিবে না। খোকা ছাড়া এ আসনে অন্য কাউকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে বিএনপির পৌর ও ইউনিয়ন কমিটিসহ অঙ্গসংগঠনের নেতারা গণপদত্যাগে করতে বাধ্য হবে। বক্তারা বিষয়টি বিবেচনা করতে বিএনপি হাইকমান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন।’

সংবাদ সম্মেলনে শেরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, আলহাজ শাহ আলম পান্না, যুগ্ম আহ্বায়ক শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার আলম সেলিম, বিএনপি নেতা আপেল মাহমুদ, আফতাব হোসেন তালুকদার, মীর্জা নজরুল ইসলামসহ দুটি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি হাইকমান্ড বগুড়া-৫ আসনে সম্প্রতি সংস্কারপন্থীর অপরাধ থেকে ক্ষমা পাওয়া সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও জানে আলম খোকাকে দলীয় মনোনয়ন দেয়। দুজনই মনোনয়নপত্র জমা দেন। গত ২ ডিসেম্বর যাচাই শেষে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপর থেকে খোকার সমর্থকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সিরাজের সমর্থকরা জানিয়েছেন, হাইকমান্ড যাকে ধানের শীষ দিবেন তারা তার পক্ষেই কাজ করবেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম