বগুড়া-৩ আসনে বিএনএফ’র প্রার্থী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১১:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১১:০১

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আবদুল কাদের জিলানীকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। আদম ব্যবসায় অর্থ আত্মসাতের মামলার ওয়ারেন্টমুলে সোমবার (৩ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের বাসিন্দা আবদুল কাদের জিলানী বিএনএফ’র কেন্দ্রীয় সদস্য। তিনি আদম ব্যবসায়ী ছিলেন। বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে গত ২০০৫ সালে নওগাঁ সদর থানায় মামলা হয়েছিল। সে মামলায় নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জিলানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং ঢাকায় বসবাস করতেন।

ওসি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এলাকায় যাতায়াত শুরু করেন আবদুল কাদের। বগুড়া-৩ আসনে বিএনএফ থেকে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধ হয়। গোপনে খবর পেয়ে সোমবার রাত ৮টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে জিলানীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।

মনোনয়ন দাখিলকারী কোনও রাজনৈতিক দলের প্রার্থীকে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া গ্রেফতার করা যায় কিনা এমন প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তার নামে ওয়ারেন্ট ছিল; তাই নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন নেই।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম