বগুড়ায় বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭

অস্ত্রসহ গ্রেফতার দুই

বগুড়া ডিবি পুলিশ সোমবার রাতে শহরের বৃন্দাবনপাড়া এলাকা থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার ও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই ফারুক সদর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। পুলিশের ধারনা,তারা অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রের উৎস জানতে মঙ্গলবার তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। বুধবার শুনানি শেষে আদালত সিদ্ধান্ত জানাবেন।

তারা হলো, বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার আবুল হোসেনের ছেলে ফারুক হোসেন (৪২) ও একই এলাকার মৃত গোলাম মোস্তফা মোস্তর ছেলে শামীম হোসেন রোকন (২৮)।

বগুড়া ডিবি পুলিশের এসআই মজিবর রহমান জানান,সোমবার রাত ১০টার দিকে গোপনে খবর পেয়ে শহরের বৃন্দাবনপাড়া এলাকায় ফারুকের বাড়ির সামনে থেকে ফারুক ও রোকনকে গ্রেফতার করা হয়। পরে ফারুকের স্বীকারোক্তিতে তার বাড়ির স্টিলের আলমারি থেকে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রটি একে অপরের বলে দাবি করেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ডিবি ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী জানান, অস্ত্রসহ গ্রেফতার ফারুক ও রোকনকে আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বুধবার শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দিবেন। দু’জনকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক শহরের বৃন্দাবনপাড়া এলাকার লোকজন দাবি করেছেন, রোকন ও তার সহযোগি ফারুক ভারতীয় সীমান্ত দিয়ে অস্ত্র এবং মাদক এনে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে আরও অস্ত্রের সন্ধান পাওয়া যাবে বলে এলাকাবাসী জানিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম