পাবনায় জোড়া খুনের ঘটনায় ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পাবনা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ০৭:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৭

পাবনা পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের দুগ্রুপের দ্বন্দ্বে জোড়া খুনের ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খানসহ ৫১ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানায় অভিযোগটি দায়ের করেন নিহত লস্কর খানের ছেলে সুলতান মাহমুদ খান।

জানা যায়, গত (৩ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান ও জাসদ থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সুলতান মাহমুদ খানের সমর্থিত দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তাতে সুলতানের বাবা মহসীন খান লস্কর (৬৮) ও প্রতিবেশী আব্দুল মালেক (৪০) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে ১০ জন।

নিহত মহসীন খান লস্করের ছেলে সুলতান মাহমুদ খানের অভিযোগ— হামলাকারীরা তার বাবা ও প্রতিবেশীকে এলোপাতাড়ি পিটিয়ে ও গুলি করে হত্যা করার পর, তাদের বাড়িতে ব্যাপক লুটতরাজ করেছে। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযোগে জানা যায়, এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, আব্দুল কাদের মাস্টারসহ ৫১ জনের নামের অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। এখন যাচাই বাছাই কাজ চলছে। যাচাই বাছাই কাজ শেষ হলে রাতেই মামলাটি দায়ের করা হবে।’

/আইএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম