রাজশাহীতে বাদশার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৪

বিএনপি

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য (এমপি) মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনি এজেন্ট অলিউল হক রানা স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থীর নেতাকর্মীরা তা অমান্য করে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বাচনি বিভিন্ন এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করছে, যা বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে। এ ছাড়া, নির্বাচনি তফসিল ঘোষণার পরে বিনা ওয়ারেন্টে নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে বিএনপির নেতাকর্মীদের বাসায় গিয়ে কোনও মামলা ছাড়াই আটক এবং তল্লাশির নামে হয়রানি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ