প্রতীক পেয়েই প্রচারে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১০:০৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১০:২৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতীক পেয়েই চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সোমবার সকালে জেলা রিটানিং কর্মকর্তা  ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক প্রতীক বরাদ্দ করেন। এরপরই তারা প্রচারে নেমে পড়েন।

প্রতীক পেয়ে উচ্ছ্বাসিত প্রার্থীরা। আর প্রতীক পাওয়ার পরপরই চাঁপাইনবাবগঞ্জে মাঠে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। দুপুর থেকেই শহর ও গ্রামের অলিতে-গলিতে নেতাকর্মী ও সমর্থকদের  ব্যস্ত দেখা গেছে প্রার্থীদের পোস্টার টানানোর কাজে।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেসব প্রতীক পেলেন প্রার্থীরা তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা), শাহজাহান মিঞা (ধানের শীষ), নুরুল ইসলাম জেন্টু (টেলিভিশন) ও মনিরুল ইসলাম পেয়েছেন (হাতপাখা)।  

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে মুহাম্মদ জিয়াউর রহমান (নৌকা), আমিনুল ইসলাম (ধানের শীষ) ও ইব্রাহিম খলিল (হাতপাখা) এবং  চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে আব্দুল ওদুদ (নৌকা), হারুনুর রশিদ হারুন (ধানের শীষ), নুরুল ইসলাম বুলবুল (আপেল), কামরুজ্জামান খান (টেলিভিশন),কাদের (হাতপাখা ) ও বাবলু হোসেন (গোলাপফুল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম