চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২, আহত ৭

পাবনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৮

পাবনা ও কুষ্টিয়া পাবনা ও কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম।

নিহতরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলগাড়িয়া গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম (১৬) এবং একই উপজেলার বিহারহাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২০)। আহতরা হলেন- শান্ত (১১),  বাড়ি বগুড়ার শিবগঞ্জে, ঝিনাইদহ জেলার ইমরান হোসেন, যশোর জেলার আব্দুল্লাহ, ঝিনাইদহের শৈলকুপার নাজমুল ইসলাম, দৌলতপুর উপজেলার ফজলুল ইসলাম এবং খুলনার মহিবুল্লাহ ও ইব্রাহিম হোসেন। আহতদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার ভোরে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাবনার পাকশী অংশে দুজন নিহত ও একজন আহত হন। সকালে খবর পেয়ে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম