চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১৪:২৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩০

সীমান্ত (ফাইল ছবি) চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রহিম নামে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে পুলিশ ওই সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় বিএসএফকে চিঠি দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন।

নিহত আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাড়ুটলা গ্রামের মুরশেদ আলীর ছেলে।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহত রহিম একজন চোরাকারবারি। রবিবার সে ভারতে যায়। আজ সকালে আর্ন্তজাতিক সীমানা পিলার ১৭৮’র সাব পিলার ১ থেকে বাংলাদেশের প্রায় ৫শ’ গজ অভ্যন্তরে রহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের সুখদেবপুর ক্যাম্পের ২৪ বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে এ হত্যাকাণ্ড বিএসএফ ঘটিয়েছে না চোরাকারবারিদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

তবে পুলিশ বলছে এ হতাকাণ্ড বিএসএফের গুলিতেই হয়েছে। শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) আতিকুল ইসলাম জানান, ‘নিহত রহিমের মাথায় রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে। এতে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এ হত্যাকাণ্ড বিএসএফের গুলিতেই হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি