বগুড়া সদর আসনে মহাজোট প্রার্থীর সমাবেশে ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১১:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১১:০৬

বগুড়া বগুড়া-৬ (সদর) আসনে মহাজোট প্রার্থীর সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও সেখানে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১৯ ডিসেম্বর) রাতের এ ঘটনার প্রতিবাদে শহরের নারুলীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মহাজোটের নেতাকর্মীরা।

জানা গেছে, শহরের কৈপাড়াতে মহাজোট প্রার্থীর পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল সন্ধ্যায় ৭টায়। সেখানে যথারীতি সমাবেশ চলছিল। মহাজোট প্রার্থী বিরোধী দলীয় চীফ হুইপ জাতীয় পার্টির (জাপা) জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বক্তব্য রাখার সময় পৌনে ৮টার দিকে সমাবেশের পাশেই পরপর ৪/৫ ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সমাবেশ শেষ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় শহরের নারুলী এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাপার নেতাকর্মীরা অংশ নেয়।
সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ জানান, সমাবেশটি পূর্ব নির্ধারিত ছিল। জনসমাগম দেখেই প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ককটেল হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য শাজাহান আলী তালুকদার, ফারুক আহম্মেদ, অধ্যক্ষ মোকছেদুল আলম, আব্দুস সালাম বাবু, জাপানেতা আবু তাহের আকন্দসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম