মোহনপুর উপজেলা যুবদল সভাপতি গুলিবিদ্ধ

রাজশাহী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১২:৪৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১২:৫১

রাজশাহী রাজশাহীর মোহনপুর উপজেলা যুবদলের সভাপতি বাচ্চু রহমান গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়।

বাচ্চু রহমানের বাড়ি উপজেলার সইপাড়া গ্রামে। তিনি মৃত লোকমান মেম্বারের ছেলে। অস্ত্রোপচার শেষে তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের সভাপতি বাচ্চু রহমান (৫০) বুধবার বিকাল ৪টার দিকে ব্যবসায়িক কাজ শেষে কেশরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে দেশ কোল্ডস্টোরেজের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস তার পথরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। পরে বাগমারা উপজেলার আচিনঘাট এলাকা থেকে স্থানীয়রা দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

রাজশাহী-৩ আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল। তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কি না তা নিশ্চিত নয়। বাচ্চু ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ীও।’

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তী (ওসি) আবুল হোসেন জানান, ‘মোটর সাইকেলে করে বাচ্চু ও আশরাফ নামে দুইজন যাচ্ছিলেন। পথে একটি সাদা মাইক্রোবাস থামিয়ে বাচ্চুকে তুলে নিয়ে যায়। পরে বাগমারার আচিনঘাটে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।’

রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, ‘গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চু হাসপাতালে ভর্তি করা হয়েছে এটা ঠিক। তবে আইনশৃঙ্খলাবাহিনীর কোনও সদস্য তাকে তুলে নিয়ে যায়নি।’

 

 

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম