বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১৫:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩

বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন বানচাল অথবা ভোট কারচুপি করার ষড়যন্ত্র করছে বিএনপি। এজন্য নির্বাচনি প্রচারণায় তাদেরকে মাঠে দেখা যাচ্ছে না।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী তার ধানমন্ডির সুধাসদন বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় এই চার জেলায় নির্বাচনি সমাবেশে বক্তৃতা রাখেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা উপলক্ষে জনসভায় ভিডিও করফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘রাজশাহীর মানুষের উন্নয়নের জন্য আমরা নানা পদক্ষেপ এরই মধ্যে নিয়েছি। রাজশাহী শহররক্ষা বাঁধ নির্মাণ থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নানা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আগামীতেও রাজশাহীর উন্নয়ন হবে। রাজশাহীতে আন্তার্জাতিক টেস্ট ভেন্যুও করা হবে।’ আগামীতে আরও উন্নয়নের জন্য রাজশাহীর ছয়টি আসনেই নৌকার প্রতীককে বিজয়ী করারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘এই রাজশাহীতে বাংলাভাইয়ের, জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তারা প্রকাশ্যে মানুষ খুন করেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করেছে নির্যাতন করেছে। কিন্তু এই রাজশাহীতে এখন শান্তি বিরাজ করছে। আমরা এই রাজশাহীর উন্নয়ন করেছি। রাজশাহীতে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যেও প্রসারে দৃষ্টি রাখা হয়েছে। রাজশাহীর এয়ারপোর্ট বন্ধ ছিল। আমরা তা চালু করে দিয়েছি। ২০০৮ সাল থেকে দেশ ও জনগণের সেবা করে যাচ্ছি। তা অব্যাহত থাকবে। বাজেটের সময় ইশতেহার রেখে কাজ করি।’

এদিকে পরিচয় পূর্বে রাজশাহীর প্রার্থী ও নেতারা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী) কাছে আমাদের চাওয়ার কিছু নেই। কারণ আপনি না চাইতে আমাদের দিয়ে থাকেন। তাই আমরা আগামী ৩০ ডিসেম্বর ছয়টি আসন আপনাকে উপহার দেবো।

প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচিতির আগে কথা বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ সদর আসনের মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আওয়ামী লীগের প্রার্থী ডা. মনসুর রহমান, রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম