মির্জা ফখরুলকে জয়ী করতে বগুড়ায় বিএনপির গণসংযোগ

বগুড়া প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১০:০৯

মির্জা ফখরুলের পক্ষে বিএনপির গণসংযোগ বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জয়ী করতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন। বিকালে শহরের ফুলবাড়ি বাজার এলাকায় পথসভা হয়েছে। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ভোট ডাকাতি করে আবারও ক্ষমতায় বসতে চায়। সে লক্ষ্যে ধানের শীষের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা করছে। জনগণের ভোট পাবে না জেনে তারা প্রশাসনকে ব্যবহার করে নীলনকশা করছে ক্ষমতা পাকাপোক্ত করতে। খালেদা জিয়াকে মুক্ত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচন। তাই নিজে ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে। নইলে জনগণ ভোট দিতে পারবে না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম