ধুনটে বিএনপি কার্যালয় দখলের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১১:৫১

ধুনের সেই নির্বাচনি অফিস বগুড়ার ধুনটে বিএনপির নির্বাচনি কার্যালয় দখল করে সেখানে বগুড়া-৫ আসনের আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় করার অভিযোগ পাওয়া গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।

বিএনপির অভিযোগ, ২০০৬ সালের পর থেকে ধুনট উপজেলা বিএনপির কোনও দলীয় কার্যালয় ছিল না। উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশা ২০১৭ সালে পৌরসভার পশ্চিম ভরনশাহী এলাকায় তার নিজের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণ করেন। কিন্তু কার্যালয়টি উদ্বোধনের আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করে। এরপর থেকেই বিএনপির ওই কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। নির্বাচন উপলক্ষে ধুনট পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বিপুল হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়টি দখল করে সেখানে নৌকার নির্বাচনি অফিস স্থাপন করেছেন।

ধুনট উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশা জানান, উপজেলা বিএনপির দলীয় কার্যালয় না থাকায় তার জায়গায় কার্যালয় নির্মাণ করেছিলেন। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়টি ভাঙচুর করে টিনের বেড়া ও আসবাবপত্র নিয়ে যায়। এ কারণে বিএনপির কার্যালয়টি আর উদ্বোধন করা হয়নি। কয়েকদিন আগে ছাত্রলীগ নেতা বিপুলসহ কয়েকজন আমার জায়গা দখল করে নৌকার অফিস স্থাপন করেছে। এ বিষয়ে অভিযোগ করেও কোনও প্রতিকার পাচ্ছেন না তিনি।

অভিযোগ প্রসঙ্গে পৌর ছাত্রলীগ নেতা বিপুল বলেন, তার বাড়ির পাশের খালি জায়গায় একটি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তাই সেখানে কয়েক দিনের জন্য নৌকার নির্বাচনি অফিস স্থাপন করা হয়েছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম