রাজশাহীতে বিএনপির নির্বাচনি এজেন্ট গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪২

গ্রেফতার

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনি এজেন্ট ও পৌরসভার মেয়র মকবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর শিরোইল এলাকার তার মেয়ের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে মোহনপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। মকবুল হোসেন পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি। তার বাড়ি নওহাটায়।

 মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, মোহনপুর এলাকায় নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। পরে তাকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে নির্বাচনি তদন্ত কমিটি বরাবর শফিকুল হক মিলনের প্রধান সহকারী নির্বাচনি এজেন্ট  মোজাফফর হোসেন মুকুল অভিযোগ করেন, ২২ ডিসেম্বর রাজশাহী-০৩ ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনি এজেন্ট শেখ মকবুল হোসেনকে কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই আনুমানিক রাত ১২টায় নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে।

এছাড়াও ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১টায় পবা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনকে কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১২টায় হরিয়ান ইউনিয়নের নলখলা গ্রামের ধানের শীষ প্রতীকের সমর্থক আশরাফুল ও হায়েতুল্লাহকে কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১১টায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্ট শফিকুল ইসলাম ভুট্টকেও কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাসা থেকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম