শিবগঞ্জে বিএনপি ও নাগরিক ঐক্যের ৮ নেতাকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ২২:৫২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:৫২

গ্রেফতার নাশকতার মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক এনামুল হকসহ বিএনপির আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২৩ ডিসেম্বর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার অন্য নেতাকর্মীরা হলেন—বিএনপি নেতা কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মোকাব্বর হোসেন, মোকামতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, আটমুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম মেম্বর, শিবগঞ্জ পৌরসভার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবু মিয়া, মাহবুবুর রহমান ও রফিকুল ইসলাম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার নাগরিক ঐক্য ও বিএনপি আট নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের সবার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও নাশকতা ঠেকাতে এদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি