ধুনটে বিএনপি প্রার্থীর নির্বাচনি কার্যালয় থেকে ককটেল উদ্ধার, গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০

বগুড়া

বগুড়ার ধুনটে পুলিশ ও বিজিবি সদস্যরা মঙ্গলবার রাতে মথুরাপুর বাজার এলাকায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি কার্যালয় থেকে একটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় এক জামায়াত নেতাসহ নাশকতার বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের জামায়াত নেতা শাহজালাল সরকার, গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামের বিএনপি নেতা আল আমিন, ভান্ডারবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা মাহবুব সোহেল রানা, নিমগাছী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মন্ডল ও চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামের বিএনপি নেতা বেলাল হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ প্রার্থী এমপি হাবিবর রহমানের নির্বাচনি প্রচারণায় হামলা চালাতে মথুরাপুর বাজারে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি কার্যালয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা বৈঠক করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা পালিয়ে গেলেও সেখান থেকে জামায়াত নেতা শাহজালাল সরকারকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে রাত সাড়ে ৮টার দিকে বিএনপির নির্বাচনি কার্যালয় থেকে একটি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিএনপির কার্যালয় থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  ঘটনাস্থল থেকে একজন ও নাশকতার বিভিন্ন মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।  নাশকতার পরিকল্পনার অভিযোগে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বাদী হয়ে গ্রেফতার জামায়াত নেতাকে আসামি করে থানায় মামলা করেছেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম