চিকিৎসার জন্য বিএনপির আহত প্রার্থী হাবিবকে ঢাকায় আনা হয়েছে

পাবনা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮
image

চিকিৎসার জন্য বিএনপির আহত প্রার্থী হাবিবকে ঢাকায় আনা হয়েছে পাবনা-৪ আসনে (আটঘরিয়া-ঈশ্বরদী) বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার করে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুর সোয়া ৩টার দিকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে মনসুর আলী কলেজ মাঠে নেয়া হয় তাকে। সেখান থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় হেলিকপ্টারটি।
বিএনপির প্রার্থী হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আহত হওয়ার পরে প্রথমে আমার ভাইকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার করে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ’
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঈশ্বরদীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পূর্বনির্ধারিত গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার সমর্থকরা। এ সময় মোটর সাইকেল করে কয়েকজন দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় তাদের ওপর। ধারালো অস্ত্রের আঘাতে হাবিব গুরত্বরভাবে আহত হন। 

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম