সিরাজগঞ্জের বিএনপি প্রার্থীদের মধ্যে প্রচারণার শীর্ষে আলিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৪২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৪
image

সিরাজগঞ্জের বিএনপি প্রার্থীদের মধ্যে প্রচারণার শীর্ষে আলিম সিরাজগঞ্জের ছয়টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে প্রচারণায় সবচেয়ে এগিয়ে আছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিম। প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে সাজানো-গোছানো ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন তিনি। তবে তার ভাষ্য, বেশি বড় জনসমাবেশ করলে সরকারি দল ও পুলিশের নজর পড়বে। তাই কয়েকটি পথসভা করেছেন তিনি।

বেলকুচি ও চৌহালী তাঁত সমৃদ্ধ এলাকা হওয়ায় এখানে জামায়াত-বিএনপি সমর্থকদের আধিক্য রয়েছে। তাছাড়া তাঁতি সম্প্রদায়ের জ্ঞাতিগোষ্ঠীর প্রতি দুর্বলতা থাকার বিষয়টি কাজে লাগাতে চাইছেন আলিম। এরই মধ্যে তিনি ধুকুরিয়া বেড়া, দৌলতপুর, এনায়েতপুর, ভাঙ্গাবাড়ি, নাগগাঁতী, রাজাপুর, শমেসপুর ও সুর্বনাসারা গ্রামে ৮/১০টি ছোটবড় নির্বাচনি পথসভা ও গণসংযোগ করেছেন তিনি।

আলিমের ভাষ্য, ‘পথসভা বড় হয়ে গেলে পুলিশ ও সরকারি দলের নজর পড়ে। সেজন্য ৮/১০টি ছোটবড় সভা করে বাকিগুলো বাদ দিয়েছি। জনসভা করলে নেতা-কর্মীদের নানান বিড়ম্বনায় পড়তে হয়। ধরপাকড় তো আছেই।’

সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের বিএনপি প্রার্থী রোমানা মোর্শেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-২ আসন (সদর ও কামারখন্দ) বিএনপি প্রার্থী টুকুর স্ত্রী বেগম রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪ উল্লপাড়া) ঐক্যজোট প্রার্থী জামায়েতের কেন্দ্রীয় নেতা মওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রার্থী ডক্টর এমএমুহিত প্রচার-প্রচারণায় আলিমের তুলনায় অসুবিধায় আছেন।

বেলকুচি থানার ওসি মো. আনোয়ার হোসেনের দাবি, পুলিশ অহেতুক কাউকে গ্রেফতার করে না। বিভিন্ন সন্ত্রাসী ও পুলিশের কাজে বাধাদানকারী পরোয়ানাভুক্ত আসামিদের শুধু ধরা হয়।

সিরাজগঞ্জ জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ আলীর ভাষ্য, ‘পুলিশ কাউকেও অযথা হয়রানি করে না। রির্টানিং অফিসারের মাধ্যমে খবর পেয়ে কোনও আচরণবিধি লঙ্ঘনের খবর পেলেই পুলিশ সাধ্যমত চেষ্টা করে।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী