রাজশাহীতে অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাজশাহী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ২০:০৭ আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:১৮

রাজশাহী

রাজশাহীর ৬ আসনের ৬৯৫ ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৬টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অধীনে থাকা ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৮৩টিকে ও এর বাইরের ৪৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২০৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরএমপি’র মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, আএমপি এলাকায় নির্বাচন কেন্দ্র ১৯৬টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রই ১৮৩টি। সাধারণ ১৩টি। ভোটের আগের দিন থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন এসআই বা এএসআইসহ মোট ১৬ জন নিরাপত্তাকর্মী। এর মধ্যে একজন এসআই বা এএসআই, চার জন কনস্টেবল এবং ১২ জন আনসার সদস্য। আর সাধারণ কেন্দ্রগুলোর একজন কনস্টেবল কমিয়ে দায়িত্বে থাকবে ১৫ জন নিরাপত্তাকর্মী। নির্বাচনকে কেন্দ্র করে এবারই প্রথম আনসার বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া হচ্ছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, জেলায় ৪৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২০৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছেন তারা।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে একজন এসআই ও একজন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সাধারণ ভোটকেন্দ্রগুলোতে এসআই দায়িত্বে নাও থাকতে পারে। সেগুলোতে দুই জন করে কনস্টেবলকে দায়িত্বে রাখা হবে। এ ছাড়া, নির্বাচন কেন্দ্রের পাশাপাশি পুরো আরএমপি এলাকার নিরাপত্তার জন্য টহলে নিয়োজিত থাকবে ৫১টি মোবাইল টিম। এর বাইরে র‌্যাব, বিজিবি ও সেনাবহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন