ধুনটে বিএনপির ১৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৩১

মামলা বগুড়ার ধুনটে আওয়ামী লীগ প্রার্থী হাবিবর রহমানের নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুসহ ১০০ জনের নাম উল্লেখসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমান বাদী হয়ে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে ধুনট থানায় এ মামলা করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল পর্যন্ত এ মামলায় কেউ গ্রেফতার হয়নি।’

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা ধুনট উপজেলার চালাপাড়া গ্রামে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবর রহমান এমপির নির্বাচনি কার্যালয়ে হামলা চালানো হয়। এসময় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী