রাজশাহী-৪ আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রাজশাহী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:১০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৭:২১

রাজশাহী-৪ আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী আবু হেনা। রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভোটগ্রহণ চলাকালে একপর্যায়ে সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা দেন।

আবু হেনার অভিযোগ, ‘আমার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের নেতাকর্মী ও সমর্থকদের মারধর করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনও উপায় নেই।’

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানো এই রাজনীতিবিদের দাবি, ‘এ আসনে তফসিল ঘোষণা ও প্রচারণা শুরুর পর থেকেই বিএনপির পক্ষ থেকে মিথ্যা মামলা, গ্রেফতার হয়রানি, বিএনপির প্রচারে আওয়ামী লীগ কর্মীদের বাধা দেওয়া হয়েছে। এছাড়া গণগ্রেফতারের ঘটনাও দেখা গেছে। কিন্তু প্রশাসন কোনও অভিযোগই আমলে নেয়নি।’

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সবশেষ বাগামারা হাটগোঙ্গপাড়ায় নির্বাচনি প্রচারণা করেছেন আবু হেনা। এরপর আর এলাকায় প্রবেশ করেননি তিনি। কিছু কেন্দ্রে তার পোলিং এজেন্ট ছিল। কিন্তু প্রার্থীর কোনও উপস্থিতি ও দলীয় নেতৃত্ব না থাকার কারণে তারা সকাল থেকে দুপুর ১২টা মধ্যে ভোটকেন্দ্র ছেড়ে চলে যায়।

আবু হেনা জানান, বাগমারার জোগিপাড়া ইউনিয়নের তাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৪৭ নম্বব ভোটার তিনি। তবে ভোট দিতে পারেননি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে কয়েকদিন আগে থেকেই প্রচারণা বন্ধ করে দেন বলে দাবি তার।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম