রাজশাহী-৪ আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রাজশাহী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬

রাজশাহী-৪ (বাগমারা) আসনে কারচুপি, কেন্দ্র দখলসহ নানান অভিযোগ তুলে রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী আবু হেনা। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন স্থগিতের দাবি জানান। তার ভাষ্য, ‘এলাকায় কেন্দ্র দখল করে জালভোটের উৎসব চলছে। নৌকার সমর্থকরা ধানের শীষের সমর্থকদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। সাধারণ ভোটারদেরও জান-মালের নিরাপত্তা হুমকির মুখে। আমি ভোটে থাকলে ব্যাপক হানাহানির ঘটনা ঘটবে।’ রাজশাহী-৪ আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

তিনি আরও বলেছেন, ভোট বর্জনের সিদ্ধান্তের কথা তিনি প্রথমে হাইকমান্ডকে জানিয়েছেন। সেখান থেকে তাকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু অপেক্ষা করলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রাণহানির আশঙ্কা থাকায় তিনি নির্বাচন বর্জনের অপেক্ষা করেননি।

আবু হেনা অভিযোগ করে বলেন, ‘আমার পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদের নেতাকর্মী ও সমর্থকদের মারধরও করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনও উপায় নেই। এ আসনে তফসিল ঘোষণা ও প্রচারণা শুরুর পর থেকেই বিএনপির পক্ষ থেকে মিথ্যা মামলা দেওয়া, গ্রেফতার-হয়রানি করা, প্রচারে আওয়ামী লীগ কর্মীদের বাধা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রশাসন কোন অভিযোগই আমলে নেয়নি।’

জানা গেছে, ২৬ ডিসেম্বর সর্বশেষ তিনি বাগমারা হাট গোঙ্গপাড়ায় নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। এরপর এলাকায় আর প্রবেশ করেননি। কিছু কিছু কেন্দ্রে তার পোলিং এজেন্ট ছিল। কিন্তু প্রার্থীর উপস্থিতি ও দলীয় নেতৃত্ব না থাকার কারণে তারা বেলা ১২টা মধ্যে ভোটকেন্দ্র ছেড়ে চলে যায়। আবু হেনা বাগমারার জোগিপাড়া ইউনিয়নের তাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৯৪৭ নম্বর ভোটার। কিন্তু তিনি ভোট দিতে পারেননি।

এ ব্যাপারে আবু হেনা জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে কয়েকদিন আগে থেকেই তিনি প্রচারণা বন্ধ করে দিয়েছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম