শাজাহানপুরে বাসের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

বগুড়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১৮:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৮:১৭

সড়ক দুর্ঘটনা বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি বাসের ধাক্কায় আফসার আলী প্রামানিক (৬৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। শনিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেতগাড়ি বন্দর কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আফসার আলী আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের মৃত গ্যান্দা প্রামানিকের ছেলে।

শাজাহানপুর উপজেলার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফা ও স্থানীয়রা জানান, আফসার আলী বেতগাড়ি বন্দর পরিচালনা কমিটির নৈশ প্রহরী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে আফসার আলী বেতগাড়ি লিচুতলা এলাকায় মহাসড়ক পার হবার চেষ্টা করছিলেন। এসময় অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম