রাকসু নির্বাচন: ছাত্র সংগঠনগুলোর নিবন্ধনপত্র ও সদস্য তালিকা আহ্বান

রাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১৩:২৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:৪০

রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপে বসতে নিবন্ধিত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর গঠনতন্ত্র, দলীয় নিবন্ধনপত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা আহ্বান করা হয়েছে। আগামী ২৩-২৯ জানুয়ারির মধ্যে এসব তথ্য সংলাপ কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে সংলাপ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, সংলাপ কমিটির সভায় নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ছাত্র সংগঠনগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর নির্বাচন কমিশনের কর্তৃক দলীয় নিবন্ধনপত্র, গঠনতন্ত্র, কার্যনির্বাহী কমিটির তালিকা আগামী ২৩-২৯ জানুয়ারির মধ্যে প্রক্টরের কাছে জমা দিতে হবে।

তিনি আরও জানান, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কার্যনির্বাহী কমিটির সদস্যদের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি এবং সদস্যদের নিজ নিজ বিভাগের সভাপতির প্রত্যয়নপত্রসহ জীবন বৃত্তান্ত জমা দিতে হবে। পরবর্তীতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে।

এর আগে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাকসু নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপের জন্য চার সদস্যের কমিটি করে দেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে আহ্বায়ক করা হয়। বুধবার কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের