জয়পুরহাটে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

জয়পুরহাট প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ০৮:৪৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৮:৪৭

বন্দুকযুদ্ধ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, সোহেল একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

সোহেল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে কেশবপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল। এসময় র‌্যাবের টহল দল উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সোহেল রানাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগাজিন ও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জন র‌্যাব সদস্যও আহত হয়েছে। নিহতের লাশ জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম