দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২

র‌্যালিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে অন্যরা দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘বর্তমান সরকারের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে। সামনের নির্বাচনেও যেন শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া জনগণ অন্য কোন নেতৃত্ব না চায় সেজন্য আমাদের জনগণের কাছে পৌঁছাতে হবে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, শহিদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নিজাম উদ্দিন জলিল জন এমপি ও সাবেক এমপি শাহীন মনোয়ার হক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল প্রমুখ।

বক্তব্য শেষে আনন্দর‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এসময় র‌্যালিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের