বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মুক্তার হোসেন নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ছাত্রীর ভাই রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ধুনট থানায় মুক্তার হোসেনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতারের পর কলেজছাত্রকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, মুক্তার হোসেন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের মাসুম প্রামানিকের ছেলে। সে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ছাত্রীর পরিবার ঘটনাটি মুক্তারের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়। ২৩ জানুয়ারি মুক্তার ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে মুক্তার পালিয়ে যায়।








